রাজধানীতে দেড় ঘণ্টায় তিন স্থানে আগুন

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৯:১১
 
 
রাজধানীতে শুক্রবার দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জানান, শুক্রবার দুপুর দেড়টায় খিলগাঁওয়ের লিলি প্লাজার তিনতলায় ‘থ্রি ডক্টরস’ নামে একটি কোচিং সেন্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
এদিকে দুপুর সোয়া ২টায় পোস্তগোলার মেরাজনগরের চব্বিশপুরে একটি তুলার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
অপর ঘটনায় বিকাল ৩টায় গুলশান ২ নম্বরে একটি বৈদ্যুতিক লাইনে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।