মতিঝিলে উড়ো গুলিতে শিশু আহত!

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ২০:৪০



৯ বছর বয়সী শিশু জান্নাতুল তার চাচী মারজানার সঙ্গে রিকশায় যাচ্ছিল। মতিঝিল পোস্ট অফিস হাইস্কুলের সামনে পৌঁছালে একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। কিন্তু কোথা থেকে এ গুলি আসল তার কোনো রহস্য ভেদ করতে পারেনি পুলিশ। শুক্রবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর জান্নাতুলকে নেয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আহত জান্নাতুলের চাচী মারজানা জানান, তারা রিকশায় যাচ্ছিলেন। এ সময় জান্নাতুল গুলিবিদ্ধ হয়।
তবে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী ঘটনাটি অস্বীকার করেছেন। তিনি জানান, পোস্ট অফিস হাইস্কুল এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। কেউ কোনো গুলির শব্দ পায়নি। অন্য কোনো এলাকার ঘটনা হবে। তাদের বক্তব্য সন্দেহজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোথাও কোনো কিছু পাওয়া যায়নি। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।