শব্দ বোমা ফাটিয়ে আন্দোলন হয় না

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ০০:৫০

শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় নবনির্মিত এক সেতুর উদ্বোধনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওবায়দুল কাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, লন্ডনে বসে শব্দবোমা ফাটালে বাংলাদেশে আন্দোলন হবে না। সাহস থাকলে বাংলাদেশে এসে আন্দোলন করতে হবে।

 

 

ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমানে আন্দোলন করার মতো কোনো ইস্যু নেই। এ জন্য জনগণ আন্দোলনে নামবে না। নন ইস্যুকে ইস্যু করে আন্দোলন করতে গেলে সফল হতে পারবে না বিএনপি।
ইস্যুবিহীন আন্দোলনের ডাক দিয়ে বিএনপি দিন দিন বড় দল হিসেবে গুরুত্বহীন হয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। খালেদা জিয়া নিজেই তা উপলব্ধি করতে পেরেছেন। এটা আরও আগে উপলব্ধি করা উচিত ছিল। অনুষ্ঠানে সাভারের সংসদ সদস্য এনামুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।