গতকাল শুক্রবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করে ফেরার পথে তেঁতুলিয়ার বাংলাবান্ধা শূন্যরেখায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির কোনো আস্তানা নেই। অন্য কোনো জঙ্গি সংগঠনেরও অস্তিত্ব নেই।
সকালে হেলিকপ্টারে পঞ্চগড়ে পৌঁছান প্রতিমন্ত্রী। সেখান থেকে সড়কপথে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী সীমান্ত ফাঁড়িতে পৌঁছান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শিলিগুড়ির মহাপরিদর্শক (আইজি) অখিল দীক্ষিত তাঁকে স্বাগত জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে জঙ্গিদের কোনো আস্তানা গাড়তে দেব না। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের ভেতর দিয়ে বন্ধুপ্রতিম দেশ ভারতে কেউ আক্রমণ করবে, এটাও আমরা হতে দেব না। ভারতে বোমা বিস্ফোরণে নিহত জঙ্গিরা বাংলাদেশি কি না, তা ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তারা জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তিনি বলেন, বিএসএফ সীমান্তে কোনো মারণাস্ত্র ব্যবহার না করার আশ্বাস দিয়েছে।
এ সময় পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম, বিজিবির রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার, বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল আকরামুল হক, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর, সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।