প্রথম স্তরের ডায়াবেটিস নিরাময় সম্ভব হবে!

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৯:৩০
প্রথম স্তরের ডায়াবেটিস (1 diabetes) নিরাময়ের জন্য সন্ধান করা পথের অগ্রগতি অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে। খবর বিবিসির।
 
বিজ্ঞানীরা বলছেন, দেহযন্ত্রের পদ্ধতি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণকারী শেলগুলোকে ধ্বংস করার কারণে এ রোগ হয়। হার্বাট বিশ্ববিদ্যালয়ের একটি  বিশেষজ্ঞ প্যানেল ল্যাবরেটরিতে (স্টিম) শেল ব্যবহার করে ১০০ মিলিয়ন শেল উৎপন্ন করেন। বিশেষজ্ঞরা শেলগুলো ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে প্রাপ্ত তথ্যকে প্রাধান্য দিয়ে চিকিৎসার ক্ষেত্রে বাস্তবসম্মত হিসেবে বর্ণনা করেছেন। প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে, বেটা শেল রক্তের শর্করার মাত্রা নামাতে ইনস্যুলিনের মাধ্যমে অগ্ন্যাশয়ের গ্যাস বের করে দেয়।
 
কিন্তু শরীরের নিজস্ব দেহযন্ত্রের পদ্ধতি বেটা শেলগুলো ধ্বংস করে এগুলোর বিরুদ্ধে মোড় নিতে পারে। এবং ডায়াবেটিস রোগ মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা থাকে। কারণ আক্রান্তরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না।