গিনি উপকূলে নৌকা ডুবি, ৯ জনের মৃত্যু, নিখোঁজ অনেক

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৩:৩২

গিনির দক্ষিণ উপকূলে শুক্রবার অতিরিক্ত যাত্রী বোঝাই একটি কাঠের নৌকা ডুবিতে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, ফরমরিয়াহ বন্দর ছেড়ে যাওয়ার সময় নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিল।

টেলিভিশনে প্রচারিত জাতীয় নৌ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক শহর বেন্তি থেকে কিছু দূরে সমুদ্র উপকূলে যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। এতে নয়জনের মৃত্যু হয়।