জন্মদিনে অমিতাভ’র কিছু অনুভূতি

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৪:৫৯

আজ মেগাস্টার অমিতাভ বচ্চন’র ৭২তম জন্মদিন। জন্মদিনে ভক্তদের দেয়া শুভেচ্ছার জবাবে অমিতাভ তাদের কাছে কিছু অনুভূতি শেয়ার করেছেন। খবর এনডিটিভির।

 
অনুভূতিতে জানান, ‘উপহার হিসেবে পরিবারের সাথে সময় কাটানোর চেয়ে বড় কিছু হতে পারে না। এ অভিনেতা আজ নিজেকে খুবই সৌভাগ্যবান বলে অনুভব করে তার জীবনে এক সময় যারা ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন।
 
অমিতাভ শনিবার সকালে টুইটারে লিখেন, ‘‘এ শুভেচ্ছা আমাকে ৭২ থেকে ৭৩ বছরে নিয়ে গেছে। আমি এখনো আর্শীবাদ চাই। আমার সাথে জীবনে যাদের কখনো সাক্ষাৎ হয়েছে তাদের সবাইকে স্নেহ এবং ভালোবাসামিশ্রিত অভিনন্দনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই সৌভাগ্যবান মনে করছি।’’
 
বিশেষ দিন উপলক্ষে সম্প্রতি টিভি গেম শো ‘কৌন বনেগা ক্রোরপতি’র হোস্ট হিসেবে অমিতাভ তার বন্ধু, ভক্ত, পরিবারের প্রতি ভালবাসা প্রকাশ করেন।