বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগের মতো একটি পুরানো রাজনৈতিক দলের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছেন। তার কারণেই দেশে গুম, খুন, হানাহানি ও রক্তপাত লেগে আছে। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, এই মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
তিনি বলেন, সরকার শুধু বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হরণ করেনি, তারা ধর্মীয় অনুষ্ঠানেও বেপরোয়া হামলা চালাচ্ছে। এসময় চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে হত্যার নিন্দা জানান তিনি।
