পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী (১৩) অপহৃত হয়। গতকাল তাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ অপহরণকারী সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ওই স্কুলছাত্রী বরিশাল থেকে কলারদোয়ানিয়ায় নানাবাড়িতে বেড়াতে আসে। পরদিন বিকেলে রাস্তায় ঘুরতে বের হলে দুই তরুণ তাকে তুলে নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় পুলিশ কলারদোয়ানিয়া নদীর ঘাট এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে।
