ভারতের অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় হুদহুদ আঘাত হেনেছে। রবিবার সকালে বন্দর নগরী বিশাখাপত্তমের কৈলাসগিরিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। খবর এনডিটিভির।
বেলা সাড়ে ১১টার এক প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার।
অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা থেকে প্রায় চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বলেও খবরে জানানো হয়।
