প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, বৈঠকে তারা ঈদ ও রাষ্ট্রপতির হজ্ব পালন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুর দুইটায় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান উপলক্ষে তাঁর যুক্তরাষ্ট্র সফরের সাফল্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ থেকে আবদুল লতিফ সিদ্দিকীর অপসারণ সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব মোশারফ হোসেন ভূঁইয়া এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময়ে উপস্থিত ছিলেন। খবর বাসস
