মহানবী (সা.) ও হজ নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মন্ত্রিসভা থেকে অপসারিত হওয়ার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকেও বাদ পড়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী।রবিবার গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তাকে সভাপতিমণ্ডলী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চত করেছেন।
সৈয়দ আশরাফ আরো জানান, লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্তও নিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এখন তাকে একটি কারণ দর্শাও নোটিশ পাঠানো হবে। তার জবাব দেখে এই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাত দিনের মধ্যে তাকে ঐ নোটিশের জবাব দিতে হবে বলেও জানান তিনি।
