বাস্তবের মেরিকে অভিনন্দন জানালেন পর্দার মেরি কম

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১০:২৪

ওপরের ছবিটি দেখলে শুরুতে দৃষ্টিভ্রম হতে পারে যে দুই জমজ বোন কি না! একজন বাস্তবের মেরি কম আরেকজন পর্দার মেরি কম।

গেমসে সোনা জয়ের পর মেরি কমকে অভিনন্দন জানালেন পর্দার মেরি প্রিয়াঙ্কা চোপড়া। তার কাছে মেরি কম ‘সত্যিকারের চ্যাম্পিয়ন’। তিনি বলেন, ‘মেরির দেশের সন্তান হতে পেরে আমি গর্বিত।’
দক্ষিণ কোরিয়ার ইনচিওনে ৫১ কেজি লাইটওয়েট বক্সিংয়ে কাজাকাস্তানের জাইনা শেকেরবেকোভাকে হারিয়ে সোনা জিতেছেন ৩১ বছরের মেরি কম। মেরির জয়ের পর প্রিয়াঙ্কা টুইট করেন, ‘ইয়েয়য়য়! একেই বলে নারীশক্তি! সোনা জিতলেন মেরি কম... ভারতকে গর্বিত করে মেরি আরও একবার দেখিয়ে দিল আমরা সবকিছু পারি! আমি গর্বিত। তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন!! আমার শের! তুমি অজেয়, তুমি অদম্য, তুমি মেরি কম।’

শুধু প্রিয়াঙ্কায় নন, মেরিকে অভিবাদন জানিয়েছেন বায়োপিকের পরিচালক ওমঙ্গ কুমারও।