খালেদার দুই মামলায় সাক্ষ্যগ্রহণ ২৬ অক্টোবর

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১৪:০৯
 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্যাস্ট মামলায় বাদীর পক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। সোমবার ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় এই আদেশ দেন।
দুর্নীতির দুই মামলায় আজ দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সময়ের আবেদন জানান খালেদা জিয়া। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করে। একই সাথে ঐ দিন তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হয়।
আইনজীবীরা জানিয়েছেন, নিরাপত্তজনিত কারণে ও দুই মামলায় মঙ্গলবার খালেদার লিভ টু আপিল বিষয়ে চেম্বার  আদালতে শুনানির ধার্য থাকায় সাক্ষ্যগ্রহণ স্থগিতের আবেদন করা হয়। 
খালেদার জিয়ার পক্ষে পে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।