অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক এই আদেশ দেন।
এর আগে সকালে আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবদেন করেন আব্দুল মান্নান খান। শুনানি শেষে আদাল আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ায়।
গত ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মান্নান খানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
