মুক্তিযোদ্ধার সনদ বাতিল হওয়া তিন সচিব ও এক যুগ্ম-সচিবের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে । সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এই চার সচিব হলেন- স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।
১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দুর্নীতি দমন কমিশনের সুপারিশ অনুযায়ী গত ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তার মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত হয়।
পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর চার জনের সনদ ও গেজেট বাতিল করে আদেশ জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান) মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল না করে স্থগিত করা হয়।
