দেশের অর্থনৈতিক উন্নয়নে মেধাসম্পদের অবদান নিশ্চিত করতে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ জন্য মেধা সম্পদ সুরক্ষায় সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই মুর্হূতে পৃথিবীর যেসব দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে বালাদেশ তাদের মধ্যে অন্যতম। মেধাস্বত্ত্ব সংরক্ষণ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘অর্থনৈতিক উন্নয়নে মেধা সম্পদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মেধাস্বত্ত্ব সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশ কৃষিতে উন্নয়ণ ঘটিয়েছে। এখন এক জমিতে ৩-৪ বার ফসল ফলাচ্ছে। এক সময় দেশে খাদ্য সংকট থাকলেও এখন বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ। দেশের অর্থনৈতিক অগ্রগতিও সন্তোষজনক। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেধাসম্পদ সংরক্ষণ করা দরকার। আর মেধাসম্পদ সংরক্ষিত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
শিল্প মন্ত্রণালয়ের অধীননস্থ প্যাটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তর তিন দিনব্যাপী এই সেমিনারটির আয়োজন করেছে।
ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার সানোয়ার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ, ওয়ার্ল্ড ইনটেলেক্টচ্যুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডাব্লিউআইপিও) এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ব্যুরোর পরিচালক হোসেন ময়েদোদ্দিন, বোয়োমার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হেইঞ্জ গদার এবং ভারতের অরবিন্দ বিশ্বনাথ প্রমুখ।
