৩৬৭ সহযোগী অধ্যাপককে অধ্যাপক করার সিদ্ধান্ত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ২২:১০
 
সরকারি ৩৬৭ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  সোমবার মন্ত্রণালয়ে বিভাগীয় পদোন্নতি কমিটি এই সিদ্ধান্ত নেয়।
দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্য।কর করা হবে। কমিটি সূত্রে জানা যায়, আরো দেড় হাজার শিক্ষককে পরবর্তী বৈঠকে দোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হবে।