নারায়ণগঞ্জের মান রাখলেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ এর শ্যুটিংয়ে পাকিস্তানকে হারিয়ে জয় উল্লাস করে শাকিব খানের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলা চলচ্চিত্রের এ সময়কার আলোচিত এ অভিনেতার আদি বাড়ি নারায়ণগঞ্জ জেলাতেই।
এর আগে অসুস্থতা ও বৈরি আবহওয়ার কারণে শনিবার ও রবিবার শ্যুটিংয়ের আসতে পারেনি শাকিব খান। সোমবার সকাল থেকেই মাঠে শ্যুটিং শুরু হয়। আর শাকিব খানকে একনজর দেখতে মাঠে উপস্থিত হয়েছিল শ পাঁচেক দর্শক।
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নির্ধারিক সময়ে মাঠে নামতে পারেনি শাকিব খান। তবে সকাল থেকেই মাঠে ও গ্যালারি মাতিয়েছেন খেলার কোচ হিসেবে অভিনয় করা ওমর সানি ও খেলোয়াড় হিসেবে অভিনয় করা ইমন। শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে ওমর সানি, ইমন পেভিলিয়নের থাকা দর্শকদের হাত নেড়ে স্বাগত জানিয়েছেন। ইমনের চার ছক্কার ব্যাটিংয়ে পুরো স্টেডিয়ামের দর্শকরা ছিলো উচ্ছ্বাসিত।
স্টেডিয়ামের কর্মকর্তা তোফায়েল আহমেদ ও এস এ আহমেদ ঝনু এ চলচ্চিত্রে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলায় অম্পিয়ার হিসাবে অভিনয় করছেন। এ প্রথম কোন চলচ্চিত্রে অভিনয় করতে পেরে নিজেরাও অনেক আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ নামের চলচ্চিত্রটির পরিচালক শাফিউদ্দিন শাফি। তিনি জানান, নারায়ণগঞ্জবাসী হলে গিয়ে ছবি দেখে এ জন্য নারায়ণগঞ্জের সকল দর্শকদের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২ এর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও হলে গিয়ে ছবি দেখা আহবান জানাচ্ছি। মঙ্গলবার পর্যন্ত চলবে শ্যুটিং।
তিনি আরো বলেন, পূর্ণাঙ্গ প্রেমের কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে যা আগামী ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে তে মুক্তি পাবে আশা রাখছি। চলচ্চিত্রটিতে শাকিব খান, ওমর সানি, ইমন ছাড়াও অভিনয়ে আছেন জয়া আহসান, মৌসুমী হামিদ প্রমুখ।
