কক্সবাজারের টেকনাফে ফের নাফনদীর জইল্ল্যর দ্বীপ থেকে দুই কোটি ১৪ লাখ টাকার মূল্যের ৭১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভম হয়নি। উদ্ধারকৃত ইয়াবা মূল্য দুই কোটি ১৪ লাখ টাকার বলে জানায় বিজিবি।
বিজিবির সুত্রে জানা গেছে, সোমবার রাত ৯ টায় টেকনাফ সদর বিওপির বিজিবির টহল দল সদস্যরা মিয়ানমার হতে ইয়াবা আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাফনাদীর জইল্ল্যার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৭১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পাচারকারীরা পালিয়ে যায়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আবুজার আল জাহিদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে।
