শাহজালালে পাকিস্তানের নাগরিক এক কোটি রুপিসহ আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ০০:৩১

সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ভারতীয় রুপিসহ পাকিস্তানের এক নাগরিককে আটক করেছে শুল্ক বিভাগ। আটক ব্যক্তির নাম মো. আলী আসগর (৪৯)।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দিন জানান, আলী আসগর রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে দুবাই থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্ক্যানিং করার পর তাঁর স্যুটকেসের ভেতর এসব মুদ্রা পাওয়া যায়। আসগরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জিয়াউদ্দিন।