আমার অন্যরকম আড্ডার অনুষ্ঠান বেবী’স ব্যালকোনি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ০৯:৪৮

দেশের জনপ্রিয় সংবাদপাঠিকা, নাট্যনির্মাতা শামীমা আক্তার বেবী এবারে টকশো উপস্থাপক হিসেবে ছোটপর্দায় আসছেন। এরই ভেতরে এস এস টিভির জন্য বেশ কটি পর্বের রেকর্ডিং হয়ে গেছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এর প্রচার শুরু হবে।
হঠাত্ টিভি টক শো উপস্থাপনা প্রসঙ্গে শামীমা আক্তার বেবী বিনোদন প্রতিদিনকে জানান, ‘এটা আমার কিছু প্রিয় মানুষদের সাথে অন্যরকম আড্ডা দেওয়ার অনুষ্ঠান। আমি মনে করি উপস্থাপকের অফস্ক্রিন ব্যক্তিত্বর সাথে সাথে আড্ডার রং বদলায়। সেইভাবেই আমি আমার এই অনুষ্ঠানটি সাজিয়েছি। প্রতিটি পর্বে দেশের গুণী মিডিয়া পার্সোনালিটি সময় দিয়েছেন। নিজের কাছেও কাজটি করে ভীষণ ভালো লেগেছে। চেষ্টা করেছি গতানুগতিক ধারার টকশোর বাইরে নিজের মতো করে আড্ডাটা দেওয়ার। আমার অন্যরকম আড্ডার অনুষ্ঠান তাই এই—বেবী’স ব্যালকোনি।