সালমান যে সবসময় খুব মজা করতে ভালোবাসেন তা সবারই জানা। তার সেই চিরাচরিত স্বভাবই ফুটে উঠল। বিগবসের সেটে রেখার সাথে ‘দাগাবাজরে’ গানে একসাথে পারফর্ম করলেন। সেই পারফর্মেন্সের শেষে অনেকটা মজা করতে গিয়েই এমন কানমলা খেলেন রেখার কাছ থেকে। নাচ শেষে রেখার কানে কানে বললেন, ‘রেখাজি আপনিও বিয়ে করেননি, আমিও না। তাই দুজন মিলে ডিসিশনটা নিলে কেমন হয়। আপনি হলে আমি রাজি আছি।’
