ফারহা খানের হ্যাপি নিউ ইয়ার ছবি ক্রমশই দর্শকের মনে উন্মাদনা তৈরি করছে। ঈদ উপলে শাহরুখ ছোট ছেলে আব্রামের সঙ্গে নিজের ছবি টুইটারে প্রকাশ করতেই হুলুস্থূল পড়ে গিয়েছিল। আর এখন যদি শোনেন বাবার হ্যাপি নিউ ইয়ার ছবিতে এই ছোট্ট আব্রামেরই অভিষেক ঘটতে চলেছে তখন?
সূত্রের খবর অনুযায়ী, হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখের স্ত্রী গৌরি খান ও ছেলে আব্রামকে একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে। এ খবরটি জানিয়েছেন রেড চিলিজ এন্টারটেনমেন্টের কো-ফাউন্ডার গৌরি খান স্বয়ং। ওম শান্তি ওম ছবির পর ফের আবার ফের বড়পর্দায় দেখা যাবে গৌরিকে। এই খবরটির মজা আরও দ্বিগুণ হবে কারণ গৌরর সঙ্গে এবার বড়পর্দায় দেখা যাবে আব্রামকেও।
কিং খানের বড় ছেলে আরিয়ান যেমন ছোটবেলায় কাভি খুশি কাভি গাম ছবিতে শাহরুখেরই ছোটবেলার একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। এবার আব্রামের পালা।
দীপাবলী উপলে আগামী ২৩ অক্টোবর মুক্তি পেতে চলেছে হ্যাপি নিউ ইয়ার । আর বড়পর্দায় আব্রামের অভিষেক নিয়ে বেশ নতুন চমকদার প্রচারের পরিকল্পনা করেছে হ্যাপি নিউ ইয়ার টিম। সূত্র: ওয়ান ইন্ডিয়া।
