লতিফ সিদ্দিকীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে আওয়ামী লীগ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ১৩:৫২

আবদুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী ভাবে কেন বিহষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এই নোটিশ ঝিগাতলার পোস্ট অফিস থেক রেজিস্ট্রি ডাকযোগে লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের কালিহাটি স্থায়ী বাসভবনে পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এর জাবাব দিতে বলা হয়েছে।