রামপালে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ১৫:৩৭
 
 
বাগেরহাটের রামপালে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুম মল্লিক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে  রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
বাগেরহাটের রামপাল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবু দাউদ মামলার বরাত দিয়ে জানান, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দার মেয়েকে একই গ্রামের আব্দুল কুদ্দুস মল্লিকের ছেলে মাসুম মল্লিক বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে কর্থাবার্তা বলে। এক পর্যায়ে সোমবার রাতে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের এশা হাওলাদারের বাড়ির বাগানে ঐ তরুণীকে ডেকে নিয়ে মাসুম মল্লিকসহ ৮-৯ জন তাকে ধর্ষণ করে। পরে তরুণীটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। 
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাৎণিক অভিযান চালিয়ে মাসুম মল্লিককে গ্রেফতার করে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।