ভালো কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে সাতক্ষীরার গাজিপুর সীমান্ত থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে লক্ষিদাঁড়ি শ্মশান ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে বিজিবি এ সময় কোন পাচারকারীদের আটক করতে সক্ষম হয়নি।
বিজিবির গাজিপুর ক্যাম্প কমান্ডার জানান, আটকৃতরা হলেন, হাফিজুল ইসলাম , হালিমা খাতুন , আবু রাশেদ , মো. জাকারিয়া , রাশিদুল কবির , এনামুল হক ও আবু রায়হান ।
তাদের সবারই বাড়ি পটুয়াখালি , জামালপুর , ঠাকুরগাঁও এবং সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন গ্রামে । পরে বিজিবি তাদেরকে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয় ।
