‘হিন্দু হয়ে বিএনপি করিস কেন’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ১৯:৪৮



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন তাদের সঙ্গে থাকা হিন্দু সম্প্রদায়ের লোকজন দেখলে, ‘‘তারা (আওয়ামী লীগ) বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করিস কেন?’’ মঙ্গলবার শুভ বিজয়া দশমি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে পাড় পেতে চায় উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আমার সকল ধর্মের মানুষের বন্ধুত্ব চাই।’