অপহরণের ১০ মাস পর গর্ভাবস্থায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ০৬:০৭
 
লৌহজং উপজেলার কলমার ডহরী গ্রামে অপহরণের ১০ মাস পর গর্ভাবস্থায়েএক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার অপহরণ কারীর ঘর থেকে অপহূত আরফুন নাহার লিপি (২১) নামে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তে জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ জানায়, গত বছরের ২০ ডিসেম্বর ঢাকার মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজের ইন্টারে প্রথম বর্ষের ছাত্রী আরফুন নাহার লিপিকে অপহরণ করা হয়। প্রায় ১০ মাসধরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও পাওয়া যাচ্ছিল না।
নিহত লিপির বাবা সিরাজুল ইসলাম বলেন, আমার মেয়েকে আলম নামে এক সন্ত্রাসী কলেজ থেকে ফেরার পথে অপহরণ করে নিয়ে যায় । আজ আলম মোবাইল ফোনে জানায়, লিপি মারা গেছে লাশ নিয়া যান। তিনি জানান, নিখোঁজের পর খিলগাঁও থানায় অভিযোগ করা হয়। অপহরণ কারী আলম লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরী গ্রামের সোনা মিয়ার পুত্র। সে এখন পলাতক রয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকতা তোফাজ্জেল হোসেন জানান, এটি হত্যা না আত্মহত্য তা নিশ্চিত করতে লাশ ময়না তদন্তের জন্য পঠানো হয়েছে।