‘জঙ্গি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ২২:০৫
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিবাদের সংক্রান্ত চলমান মামলা গুলো দ্রুত নিষ্পত্তি সিন্ধান্ত নিয়েছে সরকার। এতে জেল খানায় বসে কিংবা জামিনে বের হয়ে জঙ্গি কার্যক্রমের অপচেষ্টা চালাতে পারবে না।
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণায়লয় ‘জঙ্গি প্রতিরোধ ও প্রতিকার কমিটির’ সভাশেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এটি ছিল এ কমিটির চতুর্থ সভা।
বৈঠকে আলোচনা ও সিন্ধান্ত সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান,  জঙ্গি বিষয়ক সকল মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে তাদের অর্থায়নের ক্ষেত্রে সন্দেহজনক ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে। সেসব তথ্য অনুসারে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজণীয় পদক্ষেপ গ্রহণ করবে।
জঙ্গি বিরোধী সচেতনতা সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ যুব সমাজের একটি অংশ জঙ্গি কার্যক্রমে অংশ নিচ্ছে। এটি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সচেনতামূলতা প্রামান্য চিত্র প্রদশন করবে।
ভারতের বর্ধমানে নিহত জঙ্গি সদস্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বর্ধমানে যারা নিহত হয়েছেন তারা বাংলাদেশী কিনা- সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য ভারত সরকার দিতে পারেনি। শুধুমাত্র ভারতের কয়েকটি মিডিয়া দাবি করছে, নিহতরা বাংলাদেশী। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  বলেন,  বাংলাদেশে কোনো জঙ্গির স্থান নেই। এ জন্য যা যা করণীয়, সরকার তাই করবে।
বৈঠকে অংশ গ্রহণ করেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাচিব, অতিরিক্ত সচিব বাংলাদেশ ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশন  আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।