বিশ্ব হাত ধোয়া দিবস আজ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ০৫:৩৬

আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য: পরিষ্কার হাত জীবন বাঁচায়।

আজ একই দিনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৪’-এর উদ্বোধন করা হবে। গতকাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ এক সংবাদ সম্মেলনে দিবস দুটিতে নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরে।