ইতালির পথে প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১১:১১
 
দশম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) শীর্ষ সম্মেলন-২০১৪ তে যোগদানের বুধবার ইতালির মিলানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ অক্টোবর শীর্ষ সম্মেলনে ‘এশিয়া পার্টনারশিপ ইন অ্যাড্রেসিং গ্লোবাল ম্যাটার্স ইন এন ইন্টার-কানেকটেড ওয়ার্ল্ড’ শীর্ষক ভাষণ দেবেন। তিনি অন্যান্য নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেও যোগ দেবেন।
শীর্ষ সম্মেলনের পাশাপাশি শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী মেট্টেরো রেনজি, গ্রিসের প্রধানমন্ত্রী এন্টিনিয়াস সি সামারাস, সুইডেনের স্টিফেন লফভেন এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট্টের সঙ্গে দ্বিপীয় বৈঠকে মিলিত হবেন। তিনি মিলানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায়ও যোগ দেবেন। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সফরের ওপর এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, সহ¯্রাব্দ উন্নয়ন ল্যমাত্রা (এমডিজি), দুর্যোগ ব্যবস্থাপনা এবং এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর আলোকপাত করবেন।