মায়ের দুধ খেয়ে তিনমাস বয়সী সন্তানও ‘মাতাল’ হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর চোংকিংয়ে। বুধবার টাইমস অবক ইন্ডিয়াতে এই তথ্য জানানো হয়।
শিশুটির মুখ লাল ও গরম হয়ে উঠলে তার মা বুঝেন শিশুটির প্রচণ্ড জ্বর হয়েছে। তখন তিনি তার সন্তানকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছে, বুকের দুধ খাওয়ার কারণে শিশুটিও মদ্যপ হয়েছে। ঝাং জিং নামে ঐ মা একটি পার্টিতে প্রায় আধা লিটার মদ পান করেন। এরপর ক্ষুধার্ত ও কান্নারত শিশুটিকে তিনি দুধ পান করান বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা।
চিকিৎসক নিশ্চিত করেছেন, মায়ের পান করা মদই শিশুটির ওপর প্রভাব ফেলেছে।
