বিচারপতিদের অভিশংসন মতা সংসদে অর্পণ করার বিধান রেখে করা সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়।
রিট আবেদনে, রিটে সংবিধানের ষোড়শ সংশোধনীর কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন করা হয়। এছাড়া গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রকাশিত গেজেটের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. ইউনুছ আলী আকন্দ।
