মাঠে ড্রোন ঢুকে পড়ায় ম্যাচ পরিত্যক্ত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৩:৪০
 
বেলগ্রেডে ইউরো বাছাইয়ে আলবেনিয়া ও সার্বিয়ার মধ্যকার ম্যাচে একটি ড্রোন ঢুকে পড়ায় খেলাটি পরিত্যক্ত হয়েছে। ড্রোনের সঙ্গে থাকা রাজনৈতিক বার্তা বহনকারী একটি আলবেনিয়ান পতাকায় রাজনৈতিক বার্তাকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ম্যাচটি ৪১ মিনিটের স্থগিত করা হয়। খবর: বিবিসি ও রয়টার্সের।
 
IMG0
 
পার্টিজান স্টেডিয়ামে ম্যাচচলাকালে ঢুকে পড়া ছোট আকৃতির ঐ ড্রোনটি রিমোট কন্ট্রোল দ¦ারা পরিচালিত হচ্ছিল বলে রয়টার্সের প্রতিবেদনে বলা  হয়েছে। এসময় একজন সার্বিয়ান খেলোয়াড় পতাকাটি ধরে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আলবেনিয়ান খেলোয়াড়রা। এক পর্যায়ে কিছু সমর্থক মাঠে ঢুুকে আলবেনিয়ান খেলোয়াড়দের ওপর হামলা চালালে  দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়ে।
 
IMG1
 
প্রাথমিক পর্যায়ে ম্যাচটি স্থগিত করলেও পরে আধা ঘণ্টা পরে পরিত্যক্ত ঘোষণা করেন ইংলিশ রেফারি মার্টিন অ্যাটকিনসন। 
মূলত কসোভোকে ঘিরে এই দুই রাষ্ট্রের মধ্যে তুমুল দ্বন্দ্ব চলেছে। ২০০৮ সালে সার্বিয়ার অন্তর্ভুক্ত থাকা কসোভো স্বাধীনতা ঘোষণা করার জাতিসংঘ ও ইউরোপীয় নিউনিয়েনের প্রধান দেশগুলো স্বীকৃতি দেয়। কিন্তু এটা মানতে পারেনি সার্বিয়া। কসোভোতে বাস করা অধিকাংশ মানুষই আলবেনিয়ান।