নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব সদস্য রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রথম দফা রিমান্ড শেষে রুহুল আমিনকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
প্রায় পাঁচ মাস পলাতক থাকার পর গত ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জে নিয়ে এসে রিমান্ড চাইলে আদালত প্রথম দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
