রোনালদোর গোলে পর্তুগালের জয়

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৪:২১
 
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একমাত্র গোলে ডেনমার্কের বিপক্ষে জয় পেল পর্তুগাল। ইউরো বাছাই পর্বে দলটি ১-০ গোলে জয় তুলে নেয়। 
ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই গোলাবারের দিকে নিখুঁত শট দিলেও অল্পের জন্য গোল পাননি রোনালদো। এর ছয় মিনিট পরে রোনালদোর সহযোগিতায় ড্যানিও গোলের সুযোগটিও নষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে আহত হয়ে মাঠ ছাড়েন ড্যানিশ লেফট ব্যাক নিকোলাই বোইলেসেন। পারকেন স্টেডিয়ামে বেশ কয়েকবার ডেনমার্ক আক্রমণ করলেও পর্তুগীজ শিবিরে বড় কোন আঘাত হানতে পারেনি।
ইনজুরি টাইমকে কাজে লাগিয়েছে পর্তুগাল। রিকার্ডো কুয়ারেসমার ক্রসে রোনাল্ডোর মাথা ছুঁয়ে ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার শিমেচেলকে পাশ কাটিয়ে বলটি জালে জড়ায়। তবে পিয়েরে হোবার্গ এবং ক্রিস্টিয়াস এরিকসেনের সহায়তায় পাওয়া বল থেকে মাইকেল ক্রন-ডেলির জোড়ালো শট পোস্টে লেগে ফেরত না আসলে ভাগ্য সুপ্রসন্ন হতে পারত ডেনিশ খেলোয়াড়দের। সূত্র: ওয়েবসাইট।