ওয়েব পোকা অরক্ষিত তথ্য খুঁজে বেড়ায়

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৬:৫৫
অরক্ষিত হার্টওয়ারে তথ্য খুঁজে বেড়ায় এমন একটি ক্ষতিকর ওয়েব পোকা শনাক্ত করেছেন নিরাপত্তা গবেষকরা। খবর বিবিসির।
 
স্বয়ংক্রিয় ওয়েব পোকাটি এদিক সেদিক ঘোরাফেরা করে অরক্ষিত হার্ডওয়ারে মজুদ রাখা তথ্য অন্বেষণ করতে পারে।
 
জ্যাকোব হোলকোম্ব’র গবেষণায় দেখতে পান, পপুলার হোম ডাটা স্টোরেজ পদ্ধতিতে ওয়েব পোকাটি অনেক ওয়েব ব্যকটেরিয়া তৈরি করে মজুদ রাখা তথ্য অন্বেষণে এদের ব্যবহার করতে পারে।
 
সাইবার অপরাধীরা কত সহজে এ অপরাধটি সংঘটিত করে তার একটি দালিলিক প্রমাণ আছে বলে ইতিমধ্যে হোলকোম্ব স্বীকার করেছেন।