রাজধানীর বেইলী রোডে ভাঙচুর ও বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল। নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ জানুয়ারি। শুনানি শেষে সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এই দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটি অভিযোগ গঠনে শুনানির জন্য দিন ধার্য ছিল। মির্জা ফখরুলসহ তিন আসামি আদালতে না আসায় তাদের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য আবেদন করেন।
গত বছরের ২ মার্চ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিােভ সমাবেশ শেষে মিছিল নিয়ে মগবাজার যাওয়ার পথে বেইলী রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের সঙ্গে সংঘের্ষ জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এসময় কিছু যানবাহনের ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে পুলিশের দেয়া পৃথক দুটি অভিযোগপত্রে ৪১ জন বিএনপির নেতাকর্মীকে আসামি হিসেবে উল্লেখ করা হয়।
