সরকার কেন্দ্রীয় শহীদ মিনারকে নিজস্ব সম্পত্তি বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, প্রয়াত পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নিতে বাঁধা দেয়া সংগঠনগুলোকে সরকারই পৃষ্ঠপোষকতা করছে। এর মাধ্যমে প্রমাণ হয় যে সরকার কেন্দ্রীয় শহীদ মিনারকেও নিজস্ব সম্পত্তি বানানোর চেষ্টা করছে।
