ইবোলা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৭:৩৮

 

 



ইবোলা নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিভিন্ন স্থানে ইবোলা পরিক্ষা নিরিক্ষার জন্য আমাদের ২৫টি টিম কাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। তবে ইবোলা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বুধবার রাজধানীর একটি হোটেলে কালাজ্বরের চিকিৎসা পদ্ধতি নিয়ে পরিচালিত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাক্ষ এ বি এম মাকসুদুল আলমের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. দীন মো. নুরুল হক বক্তব্য রাখেন।