এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়েছে তারা।
খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় সানজিদা আখতারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯-০ গোলে হারিয়েছে ইরানের মেয়েরা। দলের জয়ে হ্যাটট্রিক করেন ফাতেমেহ ঘাসিমি ও ফাতেমেহ ঘেরাইলি। ঘাসিমি ৪টি, ঘেরাইলি ৩টি ও ফাতেমেহ মাজিদি ও হাজর দাবঘি ১টি করে গোল করেন।
