ঢাকা মহাসনগর বিএনপির কমিটি পুনর্গঠনকে কেন্দ্র করে রাজধানীর খিলক্ষেতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের গাড়িবহরে হামলা চালিয়েছে দলের কিছু কর্মী। সেই সঙ্গে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ খান খোকনের মাইক্রোবাসসহ বেশকয়েকটি গাড়ি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়।
আবু সাইদ খান খোকন জানান, দুমনিতে একটি মিলাদ মাহফিল ও কর্মিসভায় যোগ দেয়ার জন্য তারা যাচ্ছিলেন। পথিমধ্যে কুড়িল ফ্লাইওভার পার হয়ে তারা দেখতে পান একদল লোক ফুল নিয়ে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। তখন আমাদের গাড়ি সেখানে থামলেই তারা হামলা শুরু হয়। এরা দলীয় লোক নয় দাবি করে তিনি বলেন, যেহেতু আমাকে চেনেনি সুতরাং এরা দলীয় লোক নয়। আমাকে চিনতে পারলে কখনোই তারা হামলা চালাতো না। খোকন জানান, তার মাইক্রোবাসসহ ৪ থেকে ৫টি গাড়িতে হামালা এবং দুইটিতে আগুন দেয়া হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন,আমি তো গাড়িতেই বসা ছিলাম। আমার গাড়িতে কোনো হামলা হয়নি।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কুদরত-এ খুদা জানান, বিএনপির অভ্যান্তরীণ দ্বন্দ্বেএই ঘটনা ঘটেছে।
