নাগেশ্বরীতে ইভটিজারের ১৫ দিন সশ্রম কারাদন্ড

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ০০:৫৪

নাগেশ্বরীতে এক ইভটিজারকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আবু হায়াত মো: রহমতুল্লাহ তার কার্যালয়ে দুই পক্ষের শুনানী শেষে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তের নাম মাইদুল ইসলাম। সে নাগেশ্বর উপজেলার বাহের কেদার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে দীর্ঘদিন মাইদুল তার বন্ধুদের নিয়ে সুবলপাড় বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় পথরোধ করে উত্যক্ত করত।। মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে কচাকাটা থানার উপ পরিদর্শক মশিউর রহমান বুধবার অভিযুক্ত মাইদুল ইসলামকে বাড়ীর পার্শ্ববর্তী এলাকা থেকে আটক করে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার বিচার করা হয়।