তোতা পাখি পোষ মানে এই বিষয়টি মোটামুটি সবারই জানা। কিন্তু সব সময় সেটি সত্য নাও হতে পারে! বিশেষ করে যদি সেটি হারিয়ে যায়। যুক্তরাষ্ট্রের এক তোতা পাখি হারিয়ে যাওয়ার পর ফিরে আসে। কিন্তু তার ভাষা যায় বদলে!
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ড্যারেন চিক জানিয়েছেন, তার ‘নাইজেল’ নামের একটি তোতা পাখি ছিল। স্বাভাবিকভাবেই পাখিটি ইংরেজিতে কথা বলতো। কিন্তু চার বছর আগে পাখিটি হারিয়ে যায়। আবার আমার কাছে ফিরে আসে এবং আমাকে চিনতেও পারে। আফ্রিকা জাতের এই পাখিটির সবকিছু ঠিক থাকলেও তার ভাষা বদলে আমি খুবই আঘাত পাই। পাখিটি এখন স্প্যানিশ ভাষায় কথা বলে! তিনি জানান, সমপ্রতি ট্রেসা মিক্কো নামে এক প্রতিবেশী আমাকে জিজ্ঞাসা করেন, আপনার কি কোনো পাখি হারিয়ে গেছে? জবাবে আমি ‘না’ বলি। আমি মনে করি, সমপ্রতি হয়তো কোনো পাখি হারানোর কথা বলেছেন তিনি। পরে মিক্কো আমাকে পাখিটি দেখান। দেখে চিনতে আর কষ্ট হয়নি যে, পাখিটি আমার। তখন তাকে বলি, চার বছর আগে আমার ‘নাইজেল’ হারিয়ে গেছে। চিক যখন পাখিটিকে ধরতে যান তখন সেটি তার হাতে আঘাত করে। মিক্কো জানান, আমারও একটি পাখি হারিয়ে গেছে। পাখিটি ফিরে পেতে আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। সেই বিজ্ঞাপন দেখে পাশের বাসার জুলিসা স্পারলিং এই পাখিটি আমার কাছে নিয়ে আসেন। তিনি পাখিটিকে তার বাড়ির ছাদে পেয়েছেন। এরপর আমার না হওয়ায় আমি চিককে এ বিষয়ে অবহিত করি। এপর্যন্ত চারটি পাখি তাদের মালিকের কাছে এনে দিয়েছেন মিক্কো। কিন্তু নিজেরটা এখনো পাননি।-এবিসি নিউজ
