সন্তানকে মায়ের চেয়ে বেশি কেউ ভালবাসা দিতে পারে না। চামড়ার গন্ধেই মা কে চিনে ফেলে ছোট্ট শিশুটি। কিন্তু সেই মা যদি নেশাগ্রস্ত হন তাহলে শত ভালবাসাও সন্তানকে নিরাপদ রাখতে পারে না। যেমন পারেনি চীনের এক শিশুকে। নেশাগ্রস্ত অবস্থায় শিশুকে বুকের দুধ খাওয়ানোর ফল হয়েছে উল্টো!
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে অদভুত এবং বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে। শিশুটির মা ঝাং শিন একটি পার্টিতে গিয়ে মদ পান করেছিলেন। এ সময় কোলে থাকা তিন মাস বয়সী শিশুটি কান্নাকাটি করছিল। বাচ্চার কান্নায় মা তাকে বুকের দুধ খাওয়ান। দুধের সঙ্গে কড়া মদ মিশে যাওয়ায় শিশুটির শরীরে বিরূপ প্রভাব ফেলে। শিশুটির মুখ ও চোখ লাল হয়ে যায়। গায়ে প্রচণ্ড জ্বর আসে। শিশুটির শারীরিক অবস্থা যখন খারাপের দিকে যাচ্ছিল তখন মা বুঝতে পারেন তার শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা জানিয়েছেন, বুকের দুধ পান করার পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে সুস্থ করার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। দুর্ভাগ্য শিশুটির! - টাইমস অব ইন্ডিয়া
