মারা যাওয়ার পাঁচ বছর পর মৃত সেলিব্রেটিদের মধ্যে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় আয়ের শীর্ষে উঠে এসেছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তার সম্পত্তির মাধ্যমে গত বছর ১৪০ মিলিয়ন ডলার আয় হয়েছে বলে বুধবার এই তথ্য জানিয়েছে ফোর্বস।
১৯৭৭ সালে মারা যাওয়া গায়ক এলভিস প্রেসলে রয়েছেন দ্বিতীয় অবস্থানে। এলভিসের চেয়ে দ্বিগুণ আয় হয়েছে জ্যাকসনের। এলভিসের আয়ের পরিমাণ ৫৫ মিলিয়ন ডলার। ৪০ মিলিয়ন ডলার আয় করা কার্টুনিস্ট ও ‘পিনাটস’ কমিক স্ট্রিপের স্রষ্টা চার্লস স্কুইলজ রয়েছেন তৃতীয় অবস্থানে।
ফোর্বসের মতে, মারা যাওয়ার পরও যে আরো এবটি জীবন (অর্থনৈতিক) আছে তা মাইকেল জ্যাকসনের চেয়ে বেশি খুব সেলিব্রেটিরা প্রমাণ করতে পারেননি।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো জ্যাকসন তার শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। অভিনেত্রী এলিজাবেথ টেইলর শীর্ষ অবস্থানে উঠে আসায় একবছর শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়েছিলেন।
মাইকেল জ্যাকসেরন মৃত্যুর পর মুক্তি পাওয়া গানের অ্যালবাম ‘এক্সকেপ’ গত বছর টপচার্টের দুই নম্বর উঠে আসে। এছাড়া বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে তাকে হলোগ্রাম হিসেবে দেখা যায়।
ফোর্বসের তালিকায় স্থান পাওয়া ১৩ সেলিব্রেটিদের আয়ের মোট পরিমাণ ৩৬৩.৫ মিলিয়ন ডলার। সূত্র: রয়টার্স।
