সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ২২ অক্টোবরের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামি দলগুলো। তা না হলে আগামী ২৬ অক্টোবর হরতালের ঘোষণা দেয়া হয়েছে। বুধবার দলগুলোর মহাসচিব মোহাম্মদ জাফরুল্লাহ খান ঢাকা রিপোটার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে এই ঘোষণা দেন।
পবিত্র হজ ও মহানবীকে নিয়ে কটুক্তি করায় আবদুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
