ইয়েমেনের একটি শহর দখল নিয়েছে জঙ্গিরা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ১৮:০৪
 
সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিরা ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলী একটি শহর দখল করে নিয়েছে। শিয়া বিদ্রোহীরা পার্শ্ববর্তী একটি প্রাদেশিক রাজধানী দখল করে নেয়ার কয়েক ঘন্টা পর তারা এ শহর দখল করে নেয়। বৃহস্পবিার নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা একথা জানান।
স্থানীয় সূত্র ও ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, বর্তমানে শিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত ইবের ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত উদাইন শহরে জঙ্গিদের রাতভর চালানো হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। এএফপি