শুক্রবার দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ১৯:৪৬
 
 
রাজনৈতিক বিশ্লেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুতে শুক্রবার সারাদেশে শোক দিবস কর্মসূচি পালন করবে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিশিষ্ট সমাজবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের অকাল মৃত্যুতে শুক্রবার সারাদেশে শোক দিবস কর্মসূচি পালন করবে বিএনপি। শোক দিবস পালন উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধ:নমিতকরণ এবং দলের নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবে। বিবৃতিতে, শোক দিবস কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে অনুরোধ করা হয়েছে।